প্রতীকী ছবি
ভারতের পর এবার ব্রিটেন চীনকে ধাক্কা দিতে চলেছে। সেই দেশের ফাইভ জি মোবাইল নেটওয়ার্কের পরিকাঠামো তৈরি করার দায়িত্ব থেকে হুয়াইকে ব্রিটেন সরিয়ে দিতে চলেছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন সম্ভবত এটি এ বছরেই ঘোষণা করতে পারেন।
ব্রিটেনের সানডে টেলিগ্রাফ সংবাদপত্রের খবর অনুযায়ী, সম্প্রতি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা হুয়াইকে নিয়ে একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে সম্প্রতি আমেরিকাতে নিষিদ্ধ হয়েছে হুয়াই। যার জন্য এই সংস্থাটি নিরাপদ না এবং সন্দেহভাজন। ফলে হুয়াইকে দিয়ে যদি তারা এই নেটওয়ার্ক এর কার্য সম্পন্ন করে তার জন্য গোটা দেশের টেলিফোন ব্যবস্থা নিরাপত্তার অভাবে ভুগতে পারে এবং এদিকে নিরাপত্তার কথা মাথায় রেখেই ভারতে হুয়াইয়ের ফাইভ-জি টেকনোলজির যন্ত্রপাতি বসানো বন্ধ করার জন্য প্রস্তাব আসছে সরকারের পক্ষ হতে। শুধু তাই নয় হুয়াই যেসব যন্ত্রপাতি বসিয়েছিল তা ইতিমধ্যে খুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ব্রিটেনের সংস্কৃতি সচিব পার্লামেন্ট গত সপ্তাহে জানিয়ে দিয়েছেন, হুয়াইকে তারা ফাইভ-জি নেটওয়ার্ক এর দীর্ঘমেয়াদী পার্টনার হিসেবে রাখছেন না। এই বিষয় নিয়ে দক্ষিণ কোরিয়ায় স্যামসাং ও জাপানের NEC-র সঙ্গে আলোচনা হচ্ছে।

Post a Comment