৬ মাস গড়িয়ে সাত মাসে মানব জাতির করোনার বিরুদ্ধে লড়াই। এই দীর্ঘ লড়াইয়ে লকডাউনে গৃহবন্দী সাধারণ মানুষ। সামাজিক দূরত্ব মানা বাধ্যতামূলক। করোনা আবহে যৌনতা কতটা সুরক্ষিত, এই প্রশ্নও অনেকেরই মনে। তবে এরই মাঝে এক হতবাক করার মতো দাবি করল ই-কমার্স সাইট ‘লাভনেস লুশ’।
এই সংস্থার দাবি, মার্চ মাস থেকে কনডম, সেক্স-টয় ও গর্ভনিরোধক ওষুধের অনলাইন বিক্রি বেড়েছে অনেকটাই। বিশ্বজুড়ে প্রায় ২৮% বৃদ্ধি পেয়েছে এইসব পণ্যের বিক্রি, দাবি সংস্থার। জানা গিয়েছে, বিগত মাস তিনেকে বিভিন্ন ই-কমার্স সাইটগুলিতে মহিলাদের সেক্সটয়ের অনুসন্ধান প্রায় ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এছাড়াও, সংস্থার দাবি, অনলাইনে পুরুষদের প্রয়োজনীয় সেক্সটয়ের কেনাকাটা প্রায় ৬০ শতাংশ এবং মহিলাদের সেক্সটয়ের কেনাকাটা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Post a Comment