নব-দিগন্ত নিউজ ডেস্ক: করোনার বিরুদ্ধে গত ৬ মাসের লড়াই, প্রতিষেধকের খোঁজে রাত-দিন এক করে খাটছেন বিজ্ঞানীরা। কিন্তু এখনো অধরাই থেকে গেছে করোনার প্রতিষেধক। এরই মধ্যে চীনে খোঁজ মিলল দুই বিউবোনিক-প্লেগ রোগীর। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক স্তরে।


এখনও পর্যন্ত মাত্র দুজন রোগীর সন্ধান মিললেও পরিস্থিতি এতটাই ভয়াবহ যে লেভেল-থ্রি  সতর্কবার্তা জারি করতে বাধ্য হয়েছে সে দেশের কমিউনিস্ট সরকার। তাঁদের দাবি, সংক্রমণে এখনই লাগাম না পরানো গেলে তা আরও এক মহামারীর আকার নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


শনিবার বায়ান্নারের এক হাসপাতালে প্লেগ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম 'পিপলস ডেইলি'। এরপরই প্রশাসনিক মহলে হইচই পড়ে যায়। এরপরই তড়িঘড়ি রবিবার বায়ান্নুর এবং মঙ্গোলিয়া  প্রদেশের কিছু অংশে লেভেল-থ্রি সতর্কবার্তা জারি করা হয়েছে। চলতি ২০২০ সালের শেষ পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর