নব-দিগন্ত নিউজ ডেস্ক: এই নিয়ে মোট দ্বিতীয়বার বিশ্বের সবথেকে দামি লিগ অর্থাৎ আইপিএল হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। শেষ বার হয়েছিল ২০১৪ সালে লোকসভা নির্বাচনের জন্য। আর এবার হতে চলেছে করোনাভাইরাসের জন্য। তবে বিসিসিআই চাইছিল শেষবারের মত চেষ্টা করতে এবছরের আইপিএল ভারতে আয়োজন করার জন্য। কিন্তু ভারতে যেভাবে হুহু করে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে তাতে রিক্স নিতে পারেনি কেউই।
করোনা ভাইরাসের জন্য এবছরের আইপিএল বিদেশে আয়োজন করা ছাড়া কোনও উপায় ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ডের। পছন্দ হিসেবে আরব আমিরশাহী এবং শ্রীলংকার নাম উঠে আসছিল। কারণ আরব আমিরশাহীতে সংক্রমণের সংখ্যা নিয়ন্ত্রণে এবং শ্রীলংকাতেও একই।
তবে এ বছরের আইপিএল কেন এই আরব আমিরশাহী তেই? এর আগেও আরব আমিরশাহীতে আইপিএল হয়েছে। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজে যে রকম নিয়ম পালন করা হচ্ছে আরবেও সেইরকম নিয়ম পালন করা হবে। দুবাই স্পোর্ট সিটির প্রধান সলমন হানিফ জানিয়েছেন, দুবাইয়ে মোট ৯ টি আন্তর্জাতিক স্টেডিয়াম রয়েছে। তাই কম সময়ে অধিক ম্যাচ আয়োজন করা যেতে পারে।
তারপর যদি খুব বেশি গরম পড়ে তাহলে ইনডোর ম্যাচ আয়োজন করা হবে এবং প্র্যাকটিস ম্যাচ এর জন্য দুর্দান্ত সুবিধা রয়েছে দুবাইয়ে। তাছাড়া বিমান যোগাযোগ এবং খেলোয়াড়রা সেখানে থাকতেও পছন্দ করেন।
এখনও পর্যন্ত ভেন্যু ঠিকভাবে নিশ্চিত না করা হলেও, সূত্রের খবর অনুযায়ী কোথায় কোথায় ম্যাচ অনুষ্ঠিত হবে তা ঠিক করবে আগামী ২৪ শে জুলাই আইপিএলের গভর্নিং বডি। আরব আমিরশাহীতে চেষ্টা করা হচ্ছে কিছু কিছু দর্শকদের মাঠে ঢুকতে দেওয়ার জন্য।

Post a Comment