নব-দিগন্ত নিউজ ডেস্ক: অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে বৃষ্টি কমছে রাজ্যে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি কমলেও, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কমবে ভারী বৃষ্টি।


শুক্রবার থেকে মৌসুমী অক্ষরেখা দক্ষিণের দিকে সরবে। এর ফলেই কমবে ভারী বৃষ্টি। এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর