নব-দিগন্ত নিউজ ডেস্ক: বুধবার স্থানীয় সময় সকাল ৬টা ১৩ মিনিটে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।


ভূবিজ্ঞানীদের মতে, কম্পনের কেন্দ্র ছিল মাটি থেকে অন্তত ১০ কিলোমিটার নীচে। ইতিমধ্যেই আলাস্কার ওই কম্পন কেন্দ্র থেকে ২০০ মাইল জুড়ে সুনামি সতর্কতা জারি হয়েছে। ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাটমোসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশান জানিয়েছে সুনামির আশঙ্কা রয়েছে প্রশান্ত মহাসাগরের আলাস্কা দ্বীপপুঞ্জের কেনেডি এন্ট্রান্স, উনিমাক পাস ইত্যাদি অঞ্চলে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, হাওয়াই অঞ্চলে কোনও ঝুঁকি নেই। 


সাধারণত রিখটার স্কেলে ৬.৬ থেকে ৮.৮ এর মধ্যে থাকা ভূমিকম্পের ক্ষমতা থাকে সুনামি ঘটানোর। ইউএসজিএস -এর ভূবিজ্ঞানীদের মতে অগভীর কিন্তু বড় মাত্রার কম্পন প্রায়শই সুনামির সংকেত হয়ে দাঁড়ায়। একারণেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর