নব-দিগন্ত নিউজ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল। এই আইপিএল নিয়ে বিভিন্ন দেশের খেলোয়াড়দের মধ্যে ভিন্ন ভিন্ন মত। তবে আমরা সবাই এটা জানি যে আইপিএল বিশ্বের সবথেকে পয়সাওয়ালা ধনী ক্রিকেট লিগ। তেমনি বিশ্বের অনেক খেলোয়াড়রাই এই আইপিএলকে সবচেয়ে সেরা লীগ হিসেবে চিহ্নিত করেছেন। 



নিউজিল্যান্ডের স্পিনার অলরাউন্ডার মিচেল স্যান্টনারের মতে সারাবিশ্বে যতগুলি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয় তার মধ্যে সেরার সেরা হল আইপিএল। সম্প্রতি নিউজিল্যান্ডের অলরাউন্ডার স্যান্টনার বলেছেন যে, 'আমি রীতিমতো উত্তেজিত ছিলাম ২০১৮ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলার সুযোগ পেয়ে। এরকম বিশ্বের সেরা একটা টুর্নামেন্ট লিগে আমি খেলব এটা ভেবেই খুব ভাল লাগছিল। আইপিএল অবিশ্বাস্য টুর্নামেন্ট।' 


মিচেল স্যান্টনার আইপিএলে চেন্নাই সুপার কিংস এর জার্সি পড়ে খেলেন। দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতার কথা উঠলে তিনি বলেন, 'একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল আমার ধোনির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা। ওর চিন্তাভাবনা আমাকে সত্যিই মুগ্ধ করেছে।'

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর