Image Source-Twitter

গতকাল অর্থাৎ বুধবার সকালে সাংহাই আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা ইথিয়পিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ বিমানে হঠাৎই আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের কয়েকটি ইঞ্জিন। তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কেউ আহত হননি। 


এয়ারলাইন্সের তরফে জানান হয়েছে, ওই বিমানটি সাংহাই থেকে সাওপাওলো-সানদিয়োগো রুটে নিয়মিত চলাচল করতো। ঠিক কি কারণে আগুন লেগেছে তা নিয়ে তদন্ত চলছে। চিনের সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরাল হতে থাকে। ভিডিওতে দেখা যাচ্ছে যে, বিমানের ওপরের অংশ একেবারে পুড়ে গিয়েছে। বিমান থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর