নব-দিগন্ত নিউজ ডেস্ক: কেবল বলিউড না হলিউডের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন প্রায়ত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বেঁচে থাকতে বোধহয় এত ভালবাসা তিনি পাননি। মুক্তির তিন ঘন্টায় এমন রেটিং কোনও ছবিই আজ পর্যন্ত পায়নি। চলচ্চিত্র জগতের ইতিহাস পাল্টে ফেলল সুশান্তের ‘দিল বেচারা’। এই দিন তিনি যদি বেঁচে থাকতে দেখতে পেতেন কি না সে নিয়ে সন্দেহ রয়েছে। 


২৪ জুলাই। দিনটির জন্য অধীর আগ্রহে বসে ছিল গোটা দেশ। প্রেক্ষাগৃহে কোনও সুপারস্টারের ছবি মুক্তি পেলে যে উত্তেজনা সিনেপ্রেমীদের মধ্যে থাকে, তার চেয়ে কয়েক গুণ বেশি উত্তেজনা ছড়িয়েছিল সকলের মধ্যে। সুশান্ত-ভক্তরা ইতিমধ্যেই ছবির প্রশংসায় পঞ্চমুখ। ছবিটির জন্য আবেগে ভরে উঠছে জনা কয়েক বলিউড তারকারাও। অনুষ্কা শর্মা, সারা আলি খান, রাজকুমার রাও, কার্তিক আরিয়ান, কৃতি স্যানন সহ অনেকেই সুশান্তের শেষ ছবির মুক্তির আগে নিয়েছিলেন নয়া শপথ।


ছবিটি একসঙ্গে দেখার শপথগ্রহণ করেছিলেন অভিনেতা-অভিনেত্রীরা। নিজেদের সোশ্যাল মিডিয়ায় সুশান্তের ছবি দিল বেচারার পোস্টার শেয়ার করে সকলকে একসঙ্গে ছবিটি দেখার কথা অনুরোধ করছেন। দিল বেচারার প্রতিটি আপডেট সুশান্ত-ভক্তদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ তা বলে বোঝাবার নয়। ছবির ট্রেলারের লাইকের বোতামে এখনও পড়ছে ক্লিক। সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারার ট্রেলারে রেকর্ড গড়েন প্রয়াত অভিনেতা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর