ফাইল চিত্র
নব-দিগন্ত নিউজ ডেস্ক: বাড়ছে করোনা আক্রান্ত। দেশে ইতিমধ্যে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ লক্ষ। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০ হাজার মানুষের। এমতাবস্থায় দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ২৭ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। দেশের সার্বিক করোনা পরিস্থিতি খতিয়ে দেখে এই মারণ ভাইরাসকে ঠেকানোর পরবর্তী রূপরেখা নিয়েও আলোচনা হবে বৈঠকে।
লকডাউনের পর থেকে করোনা পরিস্থিতি নিয়ে একাধিকবার রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসেছে কেন্দ্র। করোনার বিরুদ্ধে লড়াই চালিয়েও কিভাবে অর্থনীতিকে ফের চাঙ্গা করা যায় তা খতিয়ে দেখা হয়েছে।
কেন্দ্রিয়মন্ত্রী হর্ষ বর্ধন বলছেন, বহু উন্নত দেশের তুলনায় ভারতের করোনা পরিস্থিতি অনেকটা ভালো। তাঁর বক্তব্য, দেশে গড় সুস্থতার হার ৬৩.৪৫ শতাংশ এবং ২.৩ শতাংশ মানুষ এই মারণ ভাইরাসের বলি হয়েছেন।
সর্বোপরি, দেশে দ্বিতীয় পর্যায়ের আনলক প্রক্রিয়ার শেষে নতুন কি ব্যবস্থা নেয় কেন্দ্র, সেদিকেই তাকিয়ে সকলে।

Post a Comment