নব-দিগন্ত নিউজ ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি। এককথায় সবাই চেনে। তাঁকে শেষবার দেখা গিয়েছিল ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে। ইতিমধ্যেই তিনি বোর্ডের সেন্ট্রাল কনট্র্যাক্ট থেকে বাদ পড়েছেন। এবার ঘুরপাক খাচ্ছে মাহি কবে অবসর নেবে? আর যদি অবসর না নেয় তাহলে কী তাঁকে আবার জাতীয় দলে দেখা যাবে? কিন্তু এসব কোনও প্রশ্নেরই তোয়াক্কা করেন না ক্যাপ্টেন কুল।



আসলে তিনি ২০২০ সালের আইপিএলের হাত ধরে ২২ গজে ফিরে আসার পরিকল্পনা করছিলেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে ধোনির সেই পরিকল্পনা নষ্ট হয়ে যায়। এর সঙ্গে সঙ্গে ধোনির ক্রিকেট ক্যারিয়ারের অনিশ্চয়তাও বাড়ছিল। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ার সঙ্গে সঙ্গে আইপিএল আয়োজনের তোড়জোড় শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর এবং শেষ হবে ৮ নভেম্বর। আর তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন যে এবছরের আইপিএল হবে আরবে। আইপিএলের দিনক্ষণ ঠিক হতেই ধোনি ভক্তরা ধোনির প্রত্যাবর্তনের আশায় দিন গুনছে। শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে ধোনির প্রত্যাবর্তনের তোড়জোড়। 


অবশ্য ধোনি মার্চ মাসের শুরুতে চেন্নাইয়ে অনুশীলন করছিলেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে অল্প কয়েকদিন পরেই চেন্নাইয়ের অনুশীলন শিবির বন্ধ হয়ে যায়। এখন আইপিএল শুরুর সম্ভাবনা হতেই ধোনির প্রত্যাবর্তনের জন্য সোশ্যাল মিডিয়াতে গলা ফাটাতে শুরু করে দিয়েছে ক্রিকেটপ্রেমীরা। 


আর এবার মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তনের তোড়জোড় ভক্তরাই আগে থেকে শুরু করে দিলেন। পুরোপুরি মিডিয়াজুড়ে ধোনির ছবি দেখা যাচ্ছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর