সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারার নায়িকা সঞ্জনা সাংভি সুশান্তের কথা মনে করে বারবার ভেঙ্গে পড়ছেন। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তার কাটানো  মুহূর্তগুলি বারবার সোশ্যাল মিডিয়াতে তার প্রোফাইলে উঠে আসছে। এমনই এক মধুর মুহূর্তের কথা ইনস্টাগ্রামে শেয়ার করলেন সঞ্জনা সাংভি। 


সম্প্রতি দিল বেচারা ছবির নায়িকা সঞ্জনা তার ইনস্টাগ্রম প্রোফাইলে দিল বেচারা ছবির একটি সুন্দর মুহূর্ত আপলোড করেছেন। যে ছবিতে দেখা গিয়েছে, বাইকের সামনে দাঁড়িয়ে আছে সঞ্জনা এবং সুশান্ত এবং তাদের মুখে হাসি।


ছবির ক্যাপশনে সঞ্জনা লেখেন, "মিস করছি তোমার সঙ্গে কাটানো সেই পেট ফাটা হাসির দিনগুলোকে। যে কিনা সব সময় রাজি থাকতো হ্যাম চিজ অমলেট আর চা খাওয়ার জন্য। যে কিনা কথায় কথায় শুধু নাচতে চাইতো। সেই এনার্জি টা কে মিস করছি। আর তার মধ্যে সবচেয়ে বেশি যেটা মিস করছি সেটা হল বই নিয়ে আলোচনা। এই মিলটা তোমার আর আমার মধ্যে দারুন ছিল।"

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর