File photo
নব-দিগন্ত নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৪৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁকে এবং সমস্ত মার্কিন বাসীকে অভিনন্দন জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বন্ধু নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করা আগের টুইটের জবাবে মাইক্রোব্লগিং সাইটে জানান আমেরিকা ভারতকে বড্ড ভালোবাসে।
গতকাল অর্থাৎ ৪ জুলাই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়াতে টুইট করে জানান যে ২৪৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সমস্ত আমেরিকা বাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা স্বাধীনতা এবং মানবিক উদ্যোগকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে পোষণ করি। এই টুইটের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জবাব দেন, "ধন্যবাদ বন্ধু। আমেরিকা ভারতকে ভালবাসে।"
I congratulate @POTUS @realDonaldTrump and the people of the USA on the 244th Independence Day of the USA. As the world's largest democracies, we cherish freedom and human enterprise that this day celebrates. @WhiteHouse
— Narendra Modi (@narendramodi) July 4, 2020
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে একটা আন্তরিক সম্পর্ক আছে সেটা কারোরই অজানা নয়। অনেকবার দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক মঞ্চে বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে 'বন্ধু' বলে আখ্যা দিয়েছেন।
Thank you my friend. America loves India! https://t.co/mlvJ51l8XJ
— Donald J. Trump (@realDonaldTrump) July 4, 2020
এবছর করোনা ভাইরাসের মহামারির জন্য আমেরিকার ৪ জুলাই এর জাতীয় শোভাযাত্রা এবং অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং দক্ষিণ ডাকোটায় একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Post a Comment