নব-দিগন্ত নিউজ ডেস্ক: তাঁকে গরিবের 'মহিসা' বলা হয়। বলা হয় ভগবানের দূত। করোনা মহামারীতে লকডাউনের জেরে ভিন রাজ্যে লক্ষ লক্ষ শ্রমিক আটকে পড়েছিল। এই বাইরে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য সোনু সুদ যেভাবে ভগবানের দূতের ন্যায় কাজ করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। 



এই মহান ব্যক্তি তথা বলিউড অভিনেতা সোনু সুদ এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পৌঁছে গিয়েছেন। এবার তিনি সাহায্য করছেন বিদেশে আটকে থাকা পড়ুয়াদের। কিছুদিন আগে কিরঘিজস্তানে আটকে পড়া ঝাড়খণ্ডের এবং বিহারের কিছু মেডিকেল পড়ুয়ারা সোনু সুদকে টুইট করে। করোনা ভাইরাসের জন্য বিমান পরিষেবা বন্ধ দেখায় তাঁরা আটকে পড়ে। এই বিপদের কথাটি সোনু সুদকে টুইট করে জানান। 


এই ট্যুইট দেখার পরেই তাঁদের সাহায্য করার জন্য তৈরি হয়ে পড়েন এই জনপ্রিয় বলিউড অভিনেতা। তিনি জানান যে কিরঘিজস্তানে আটকে পড়া পড়ুয়ারা যেন কোনও চিন্তা না করে। এই বিখ্যাত বলিউড অভিনেতা সোনু সুদ তাঁদের আশ্বাস দিয়ে বলেন চার্টার বিমানে করে তাঁদের দেশে ফেরানো হবে এবং তিনি এটাও জানান যে ওইসব আটকে পড়া পড়ুয়ারা ২২ জুলাইয়ের মধ্যে দেশে ফিরতে পারবে। 



এরপর সোনু সুদের টিম কিরঘিজস্তানে আটকে পড়া পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ করেন। নির্দিষ্ট ইমেইল আইডিতে মেইল করে তাঁদের ফোন নাম্বার সহ যাবতীয় তথ্য নেওয়ার পরে তাঁদেরকে জানান যে তাঁদের দেশে ফেরার ব্যবস্থা করা হচ্ছে। জানা যাচ্ছে যে, আটকে পড়া ওই ৪ হাজার পড়ুয়াকে বিশেক - বারানসি বিমানে করে দেশে ফেরানো হবে। সোনু সুদের বিমান ২২ জুলাই প্রথম কিরঘিজস্তানের উদ্দেশ্যে যাবে তাঁদেরকে ঘরে ফেরানোর জন্য।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর