নব-দিগন্ত নিউজ ডেস্ক: প্রত্যাশা অনুযায়ী অক্টোবর - নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি টুয়েন্টি বিশ্বকাপ বাতিল হয়ে গেল করোনা ভাইরাসের ভয়াবহতার জন্য। আর তার সঙ্গে খুলে গেল আইপিএলের দরজা। কিন্তু এর জন্য ব্রডকাস্টাররা একদম খুশি নয়।


প্রাথমিকভাবে এই বছরের আইপিএল ২৬ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ঠিক করে রেখেছে বিসিসিআই এবং করোনা ভাইরাসের দাপটের জন্য এইবারের আইপিএল হবে UAE তে। আইপিএলের আটটি ফ্র্যাঞ্চাইজিরা নিজেদের হোটেল বুকিং শুরু করে দিয়েছে। তবে বিদেশে আইপিএল আয়োজন হলেও খেলোয়াড়দের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নিয়ম লাগু হতে পারে।



করোনা ভাইরাসের জন্য বিসিসিআই চাইছে ৪৪ দিনের মধ্যেই আইপিএল শেষ করতে। পরিকল্পনা রয়েছে দিওয়ালির আগেই ২০২০ আইপিএল শেষ করার। আর এই কারণে ব্রডকাস্টাররা খুব ক্রুদ্ধ। কারণ ভারতে দিওয়ালির সময় ছুটি থাকে। ফলে ওই সময় আইপিএল চললে টিভির সামনে অনেক মানুষ বসে খেলা দেখবে। আর সেটাই চাইছে ব্রডকাস্টাররা। তারা বিসিসিআইকে আবেদন জানিয়েছে দিওয়ালির সপ্তাহে আইপিএল এর শেষের ম্যাচ গুলো চালানোর জন্য। কিন্তু বিসিসিআই এই মহামারিতে অযথা তালিকা লম্বা করার দিকে সায় দেইনি কোনও।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর