নব-দিগন্ত নিউজ ডেস্ক: ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জো রুটের অবর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে অধিনায়ক হিসেবে বেন স্টোকস মাঠে নেমে একেবারে ব্যর্থ। হেরে বসে তার দল। কিন্তু দ্বিতীয় টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইংল্যান্ড দল। দ্বিতীয় টেস্টের দ্বারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে সমতা ফিরিয়ে নিয়েছে ইংল্যান্ড দল। এই টেস্টে সবচেয়ে দেখার মত পারফরম্যান্স করেছে সহ-অধিনায়ক বেন স্টোকস। ব্যাটে-বলে ফিল্ডিংয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। এবার এই বেন স্টোকসকে নিয়ে ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বড়োসড়ো কথা বললেন।
দ্বিতীয় টেস্টে ম্যানচেষ্টারে প্রথম ইনিংসে বেন স্টোকস ৩৫৬ বলে ১৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। আর দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তোলার জন্য ওপেন করতে নেমে ৫৭ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেন এবং দুটি ইনিংসে তিনটি উইকেট নেন তিনি। শুধু তাই নয় টেস্ট রেংকিং এ অলরাউন্ডারদের মধ্যে এক নম্বরে উঠে এসেছেন বেন স্টোকস এবং ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি, স্টিভ স্মিথ দের উপর চাপ ফেলেছেন।
How good was this from @benstokes38 this morning!? 😍
— England Cricket (@englandcricket) July 20, 2020
Scorecard/Clips: https://t.co/HsfMRu9cip#ENGvWI pic.twitter.com/vUrn4YHSlL
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বেন স্টোকস ব্ল্যাকউডের উইকেট নেওয়ার পরেই হর্ষ ভোগলে একটি টুইট করেন বেন স্টোকসকে নিয়ে। যেই টুইটে তিনি লিখেন, "বেন স্টোকস এখন ব্রেকথ্রু দিচ্ছে! আমার মনে হয় ওকে ক্রিকেট মাঠে আটকে রেখে ওর প্রতিভা নষ্ট করছি। এই ফর্মে থাকলে খুব শীঘ্রই সে করোনা ভাইরাসের ভ্যাকসিনও বের করে ফেলবে।"
Stokes gets the breakthroughs too. I think he is being wasted on a cricket ground. In this form, he'll probably find a vaccine for Covid!
— Harsha Bhogle (@bhogleharsha) July 20, 2020

Post a Comment