নব-দিগন্ত নিউজ ডেস্ক: দিন যত গড়াচ্ছে করোনা ভাইরাস তত ভয়ঙ্কর হয়ে উঠছে। ঝড়ের গতিতে সংক্রমিতের সংখ্যা ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে। পরিস্থিতি এতোই বিপজ্জনক হয়ে উঠেছে যে অনেক রাজ্য আবার লক ডাউনের পথে এগোচ্ছে। বৃহস্পতিবার ভারতে মোট ৪৮ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন । ফলে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ পেরিয়ে গেছে। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যার নিরিখে ভারত এবার ফ্রান্সকে পিছনে ফেলে ৬ নম্বরে চলে এসেছে। 



কোভিড ১৯ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার ভারতে ৪৮ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অর্থাৎ প্রত্যেক ঘন্টায় গড় ২০১৮ জন। গতকাল রাত পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১২.৮৮ লক্ষ। গোটা বিশ্বে আপাতত মোট ১.৫ কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আমেরিকায়। সেখানে ৪১.৫০ লক্ষ জনের বেশি মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত।


কোভিড ১৯ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গোটা দেশে ৭৫৫ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট মৃত্যু হয়েছে ৩০ হাজার ৬৪৫ জনের। গোটা ভারতবর্ষে ১০ লক্ষের মধ্যে ২২ জনের মৃত্যু হচ্ছে এই ভাইরাসে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর