নব-দিগন্ত নিউজ ডেস্ক: জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্রেনু পারেখ আক্রান্ত করোনায়। ইনস্টাগ্রামে নিজেই সেই খবর জানান তিনি। বলেন "অদৃশ্য দানব আমাকেও ছাড়েনি..."।


২০১০ সাল থেকেই টিভি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত শ্রেনু। বিভিন্ন ধারাবাহিক যেমন 'গুলাল', 'বেয়াহ হামারী বহু', 'ইশকবাজ' এ শ্রেনু পারেখ কে দেখা গিয়েছে। জনপ্রিয় ধারাবাহিক 'ইশকবাজ' এর আরেক অভিনেত্রী অদিতি গুপ্তের ও কোভিড পজিটিভ ধরা পড়েছিল। 



এর আগে 'কসৌটি জিন্দেগী কে টু' ধারাবাহিকের অভিনেতা পার্থ সামথান এর সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় গোটা ইউনিট এর করোনা পরীক্ষা করা হয়। এরই মধ্যে সোশ্যাল ডিস্ট্যানসিং এবং সমস্ত নিয়ম কানুন মেনে শ্যুটিং শুরু হয়েছে। কিন্তু তাতেও অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আতঙ্ক থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর