নব-দিগন্ত নিউজ ডেস্ক: আস্তে আস্তে করে গোটা পৃথিবী ভয়ঙ্কর করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। বাচ্চা থেকে শুরু করে বুড়ো প্রায় সবাই ক্রমশ করোনাভাইরাসের শিকার হচ্ছে। এবার জন্ম না নেওয়া এক গর্ভস্থ শিশুর শরীরেও এই মারণ ভাইরাসের সন্ধান মিলল। সম্প্রতি ফ্রান্সের চিকিৎসকরা দাবি করছেন যে তারা করোনা আক্রান্ত এক সদ্যোজাতের চিকিৎসা করেছেন। ওই চিকিৎসকরা দাবি করছেন যে শিশুটি মাতৃগর্ভেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল।
মঙ্গলবার গবেষকরা নেচার কমিউনিকেশনস নামক একটি জার্নালে রিপোর্ট প্রকাশ করে দাবী করেছেন যে, একটি শিশু মার্চ মাসের শুরুর দিকে জন্মায় এবং সঙ্গে নানা রকম নিউরোলজিকাল সমস্যা নিয়ে জন্মায়। শিশুটির উপসর্গ দেখে প্রমাণ হয়েছে শিশুটি করোনা ভাইরাসে আক্রান্ত। ড্যানিয়েলা দে লুকা (প্যারিসের আন্টিঅন হাসপাতালের একজন চিকিৎসক) এই চমকপ্রদ ঘটনার সাক্ষী। তিনি বলেছেন এই চমকপ্রদ ঘটনা এই প্রথমবার বুঝিয়ে দিয়েছে যে কোনো শিশু জন্ম না নিয়ে মাতৃগর্ভেই করোনা আক্রান্ত হতে পারে।
সম্প্রতি এর আগে গত সপ্তাহে ৩১ জন গর্ভবতী মহিলা ইতালির এক হাসপাতালে ভর্তি হন। তখন সেই গর্ভবতী মহিলাদের চিকিৎসা করার সময় চিকিৎসকরা বলেন যে তাদের গর্ভস্থ সন্তানদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদিও এর কোনো প্রমাণ পাওয়া যায় নি।
এইসব প্রমাণ পেয়ে দে লুকা বলেছেন, মায়ের রক্ত, অ্যামাইনোটিক ফ্লুইড আমাদের পরীক্ষা করতে হবে। এবং সদ্যোজাতের রক্ত পরীক্ষা করতে হবে। কিন্তু করোনাভাইরাসের নমুনা পাওয়া সম্ভব নয়। তবে এক্ষেত্রে আমরা রোগীর শরীর সরাসরি পরীক্ষা করেই এই তথ্য পেয়েছি। একটি শিশুর জন্মের ২৪ ঘন্টার মধ্যেই শিশুটির শরীরে এইসব উপসর্গগুলি বাড়তে থাকে। শিশুটির শরীরে এই ভাইরাসগুলো অ্যাম্বলিক্যাল কর্ডের মাধ্যমে বাহিত হয়।

Post a Comment