নব-দিগন্ত নিউজ ডেস্ক: ভোর রাত থেকে ফের সেনা ও জঙ্গির মধ্যে গুলির লড়াইয়ে উত্তপ্ত কাশ্মীর। সূত্রের খবর, সেনা ও জঙ্গির মধ্যে এখনও
লড়াই চলছে। এই লড়াইয়ে ভারতীয় সেনার গুলিতে নিহত হয়েছে ২ জঙ্গি এবং আহত হয়েছেন ৩ ভারতীয় সেনা।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে আগেই খবর পাওয়া যায় যে
কাশ্মীরের কুলগাম জেলার নাগনাদ চিমের এলাকায় জঙ্গিদের একটি ডেরা বসেছে। তারপরেই সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ ও কাশ্মীর পুলিশের একটি যৌথবাহিনী শুক্রবার সকালে অভিযান শুরু করে। আত্মসমর্পণ করতে বলা হলে গুলি চলাতে শুরু করে জেহাদিরা। পালটা জবাব দেয় নিরাপত্তারক্ষীরাও।
#UPDATE One more unidentified terrorist killed (total 2) in the Kulgam encounter. Operation still underway: Jammu & Kashmir Police
— ANI (@ANI) July 17, 2020

Post a Comment