নব-দিগন্ত নিউজ ডেস্ক: করোনা আতঙ্কে ভীত গোটা দেশ। মহারাষ্ট্রে দিনের পর দিন করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু এবং নতুন আক্রান্তের সংখ্যা। মুম্বইয়ের সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও এই ভাইরাসের কবলে পড়ছেন। এই ভাইরাসের কবলে সম্প্রতি বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা আক্রান্ত হয়েছেন। আপাতত তারা সবাই সুস্থই রয়েছেন। এই ভাইরাসের কবল থেকে বাঁচার জন্য বেশকিছু নামিদামি আবাসন বন্ধ করা হয়েছে যেখানে বেশিরভাগই বাস করতেন বলিউডের তারকারা। 



অন্যদিকে করোনা ভাইরাস এর কবল থেকে বাঁচার জন্য, এই ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলার কোনওরকম খামতি রাখতে চাইছেন না খান পরিবার। এই ভাইরাসের কবল থেকে বাঁচার জন্য শাহরুখ খান তার বাড়ি 'মন্নত' এর চারপাশ মোটা প্লাস্টিকে ঢেকে দিলেন। এই বাড়িতে তিনি এবং তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বসবাস করেন। 


শাহরুখ খান কয়েকদিন আগে তার বাড়ি মন্নতের একটি ফ্লোরকে করোনা ভাইরাসের চিকিৎসা করার জন্য বি এম সির হাতে তুলে দিয়েছিলেন। এবার নিজেদের এই ভয়ঙ্কর ভাইরাসের আক্রমণ থেকে বাঁচাতে গোটা বাড়িটিকে মোটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিলেন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর