নব-দিগন্ত নিউজ ডেস্ক: করোনার থাবা এবার টলিউডে। আক্রান্ত হলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। তবে শুধু অভিনেতাই নন। পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী ও কন্যাও। অভিনেতার মেয়ে দেবপ্রিয়া বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়েছেন।
অভিনেতার স্ত্রী-র শরীরে প্রথমে সংক্রমণের লক্ষণ দেখা যায়। তারপর লক্ষণ দেখা যায় সুরজিৎ-র। তারপরেই করোনা পরীক্ষা করালে তাঁদের তিনজনের কোভিড পজিটিভ এসেছে।

Post a Comment