নব-দিগন্ত নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে এখন থেকে সপ্তাহে ২ দিন করে সম্পূর্ণ লকডাউন। সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, "চলতি সপ্তাহে গোটা রাজ্যে বৃহস্পতি ও শনিবার সম্পূর্ণ লকডাউন। পরের সপ্তাহে আপাতত বুধবার সম্পূর্ণ লকডাউন।"
স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, প্রত্যেক সপ্তাহের সোমবার পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসবে রাজ্য প্রশাসন। সেদিনই জানিয়ে দেওয়া হবে, সেই সপ্তাহে কোন দু' দিন লকডাউন করা হবে। আপাতত আগামী সপ্তাহের বুধবারও লকডাউন থাকবে। আগামী সপ্তাহে অন্য কোনদিন লকডাউন থাকবে, তা পরে জানিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি গভীর সংকটজনক। রাজ্যে কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে।

Post a Comment