নব-দিগন্ত নিউজ ডেস্ক: ফের করোনার থাবা বলিউডের আরও এক পরিবারে। সোমবার গভীর রাতে সারা আলি খান নিজের ইনস্টাগ্রামে তাঁর গাড়ির ড্রাইভার করোনা সংক্রমিত হওয়ার খবর জানান।
এরপর তাঁর বাড়ির সকলেরই করোনা পরীক্ষা করা হয়। আর সেই পরীক্ষার রিপোর্টে বাড়ির সকলেরই নেগেটিভ আসে বলে সারা নিজের সোশ্যাল পোস্টে সুখবর দিয়ে জানিয়েছেন। তবে পরিবারের কেউ করোনা আক্রান্ত হলে যা যা নিয়মবিধি মেনে চলার কথা তাঁরা সকলেই সেই নিয়মবিধি মেনে চলছেন।

Post a Comment