নব-দিগন্ত নিউজ ডেস্ক: ২০১৬ সালে টেলিকম বাজারে এসেই সাড়া ফেলেছিল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। কমদামে বেশি 4G ডাটা দিয়ে দ্রুত খুব সহজেই বাজারে জাঁকিয়ে বসে জিও। এবার আরও একধাপ এগিয়ে ভারতে 5G পরিষেবা আনতে চলেছে এই সংস্থা।
রিলায়েন্সের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা করেছেন সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি৷ এছাড়াও, জিও প্ল্যাটফর্মস-এ গুগল-এর বিনিয়োগ বিষয়েও ঘোষণা করা হয়েছে এই সাধারণ সভায়।
মুকেশ আম্বানি জানান, জিও-র 5G মোবাইল নেটওয়ার্ক একেবারে নিজস্ব৷ এর জন্য কোনও থার্ড-পার্টি ভেন্ডরের উপরে নির্ভর করতে হবে না৷ তিনি বলেন, 'বিশ্বমানের 5G পরিষেবা দিতে তৈরি জিও৷ ১০০ শতাংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই পরিষেবা৷' তিনি একে 'মেড ইন ইন্ডিয়া' 5G সলিউশন আখ্যা দেন৷
এছাড়াও, গুগল ও জিও যৌথভাবে সস্তার 4G ও 5G স্মার্টফোন বাজারে আনবে বলেও জানিয়েছেন মুকেশ আম্বানি।

Post a Comment