বলিউডে ফের শোকের ছায়া। ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেত্রী ও মডেল দিব্যা চোকসি। তাঁর খুড়তুতো বোন সৌম্যা, দিব্যার মৃত্যুর খবর ফেসবুকে শেয়ার করেছেন।
শেষ ইনস্টাগ্রাম পোস্টে দিব্যা তাঁর জীবন ও মৃত্যু যন্ত্রণার কথা লিখে বলেছিলেন, 'এখন আমি মৃত্যুশয্যায়। আমি ঠিক কি বলতে চাইছি তা শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। অসংখ্য সহানুভূতির মেসেজ পাচ্ছি আমি। মৃত্যুশয্যাতেও তাই মনোবল ধরে রাখতে পেরেছি। এটা তো হওয়ারই ছিল। যদি যন্ত্রণাহীন আর একটা জীবন পেতাম। এখন আর কোনও প্রশ্ন নেই। একমাত্র ঈশ্বরই জানেন আপনারা আমার কাছে কত মূল্যবান।'
'হ্যায় আপনা দিল তো আওয়ারা’-ছবির সূত্রে বলিউডে পা রেখেছিলেন দিব্যা।


Post a Comment