নব-দিগন্ত নিউজ ডেস্ক: করোনার কার্যকরী ওষুধের খোঁজে নিরলস ভাবে খেটে চলেছেন। শুক্রবার পুরোনো সব রেকর্ড ছাপিয়ে দেশে এক দিনে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার মানুষ। এই দুশ্চিন্তার সময়ে খানিকটা আশার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। বলা হয়েছে, আগামী ২ সপ্তাহের মধ্যেই হাতে আসতে পারে করোনা ওষুধের ট্রায়াল রিপোর্ট। ট্রায়াল রিপোর্ট সফল হলে বহু প্রতীক্ষিত করোনার ওষুধ পাবে বিশ্ব।
বিশ্বস্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল তেদ্রস আধানম গেব্রেসুসের বলেন, '৩৯টি দেশের প্রায় সাড়ে ৫ হাজার করোনা রোগীর উপরে সলিডারিটি ট্রায়াল করা হয়েছে৷ আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন রেজাল্ট দু সপ্তাহের মধ্যেই পেয়ে যাবো৷'

Post a Comment