নব-দিগন্ত নিউজ ডেস্ক: ধর্মচক্র দিবসে প্রধাননমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন যে বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব হবে গৌতম বুদ্ধের দেখানো পথে হেঁটেই। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুরু পূর্ণিমায় ধর্মচক্র দিবসে দেশবাসীর উদ্দেশে এমনই বার্তা দিলেন। তাঁর কথায়, গৌতমবুদ্ধের বাণী সমকালেও সমান উপযোগী। ভবিষ্যত সময়েও তা সমান প্রাসঙ্গিক থাকবে। প্রসঙ্গত, শুক্রবার লেহতে দাঁড়িয়েও প্রধানমন্ত্রী গৌতম বুদ্ধকে স্মরণ করেছিলেন।


এদিন প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্ব ২১ শতকে একাধিক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছে। আর সেই 
চ্যালেঞ্জের মোকাবিলা করতে বুদ্ধের দেখানো পথই ভরসা। এদিন তিনি গৌতম বুদ্ধের অষ্টমার্গের কথাও উল্লেখ করেছিলেন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর