প্রায় প্রতিদিনই বিনা প্ররোচনায় পাক সেনা জম্মু-কাশ্মীর সীমান্তবর্তী অঞ্চলে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে। বিএসএফ জওয়ানের পাশাপাশি সাধারণ মানুষেরও মৃত্যু হচ্ছে। যার জেরে পাকিস্তানের তীব্র বিরোধিতা করল ভারত।


গত ৬ মাস পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী পাকিস্তান ২৪৩২ বার সীমান্তবর্তী অঞ্চলে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে। ফলে প্রাণ হারাতে হয়েছে ১৪ জন ভারতীয়ের। আহত হয়েছেন ৮৮ জন। ভারতীয় সেনার এক সূত্র সংবাদমাধ্যমকে বলেছে, ‘লাগাতার বিনা কারণে সীমান্তে সংঘর্ষ বিরতি ঘটাচ্ছে পাকিস্তান। আমরা এর কড়া প্রতিবাদ করেছি।’ 
ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকরা জানান, সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল পর্যায়ে বৈঠকের পরও পাকিস্তানের দিক থেকে কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর