নব-দিগন্ত নিউজ ডেস্ক: গুগল প্লে স্টোরে এবং অ্যাপেলের অ্যাপ স্টোরে এবার এসে গেলো JioMart অ্যাপটি। খুব অল্প দিনেই বেশি জনপ্রিয় হয়ে উঠেছে রিলায়েন্সের এই অনলাইন গ্রসারী প্লাটফর্মটি। গ্রাহক রা এত দিন জিও মার্টের ওয়েবসাইটে  অনলাইনে জিনিস পত্র কেনাকাটা করছিলেন। কিন্তু এবার গ্রাহকদের সুবিধার জন্য তারা অ্যাপ লঞ্চ করল ওই সংস্থা।


এন্ড্রয়েডের প্লে স্টোর এবং অ্যাপেলের অ্যাপ স্টোরে লঞ্চ হবার কিছু দিনের মধ্যেই ১০ লক্ষ ডাউনলোড হয়ে গিয়েছে। অ্যাপেলের অ্যাপ স্টোরে এবং প্লে স্টোরে তৃতীয় নম্বরে উঠে এসেছে এই নতুন অ্যাপ জিওমার্ট।


গোটা দেশ থেকে বর্তমানে ২.৫ লক্ষ করে অর্ডার আসে এই প্লাটফর্মে। আর ক্রমশ এই সংখ্যা বেড়েই চলেছে। এই অ্যাপে পেমেন্ট করার জন্য কোম্পানী Sodexo কুপন কোড ব্যাবহার করার অপশন দিয়েছে। যার জন্য কেনাকাটা করতে গ্রাহক দের আরও সহজ অনুভব হবে।


এই বিটা অ্যাপটি মার্চ মাসে ২০০ টি শহরে লঞ্চ করেছিল। এখানে মুদি সামগ্রী সহ অন্যান্য জিনিসও কেনা যাচ্ছিল। এই অ্যাপটির ইন্টারফেস খুব সহজ হওয়ার জন্য গ্রাহক দের কাছে খুবই সুবিধা জনক। কেনাকাটা করার জন্য লগইন করলেই আগের অর্ডার দেখতে পাবেন এবং নতুন অর্ডার করতে পারবেন গ্রাহকরা। অনেক অপশন রয়েছে পেমেন্টের জন্য। যেমন - Sodexo কুপন, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লওয়ালটি পয়েন্টস এবং ক্যাশ অন ডেলিভারি। এছাড়া গ্রাহকর ক্যাশব্যাকও উপভোগ করতে পারবেন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর