নব-দিগন্ত নিউজ ডেস্ক: দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ লক্ষের গন্ডি। কঠিন এই লড়াইয়ে দিল্লির পরিসংখ্যান দেখলে সত্যিই অবাক হতে হয়। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কেজরিওয়াল প্রশাসন রীতিমতো সফল বলা যায়। আজ এমন সুরেই টুইট করলেন অরবিন্দ কেজরিওয়াল।


টুইট করে তিনি লেখেন, 'কিছুদিন আগেও পরিসংখ্যানটা অনেক খারাপ ছিল। মোট করোনা আক্রান্তের নিরিখে আমরা দ্বিতীয় স্থানে ছিলাম। কিন্তু এখন করোনা আক্রান্তের নিরিখে দিল্লি অষ্টম স্থানে নেমে এসেছে।'


এর পাশাপাশি সকলকে সরকারি নিয়ম মেনে ঘরে থাকতে বলেন কেজরিওয়াল। অপরপক্ষে, মোট করোনা আক্রান্তের বর্তমান মোট সংখ্যা অনুযায়ী মহারাষ্ট্র রয়েছে প্রথম স্থানে। এরপরেই রয়েছে কর্ণাটক ও তৃতীয় স্থানে তামিলনাড়ু। তালিকায় পশ্চিমবঙ্গের বর্তমান স্থান ষষ্ঠ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর