নব-দিগন্ত নিউজ ডেস্ক: ভারতে দ্বিতীয় মোবাইল প্ল্যান আনতে চলেছে Netflix. Mobile Plus নামের এই নতুন প্ল্যানটির মূল্য হবে ৩৪৯ টাকা। ৩৪৯ টাকার এই প্ল্যান ব্যবহার করে HD ভিডিও স্ট্রিম করার সুবিধা পাবেন গ্রাহকরা। শুধু মোবাইল নয়, ট্যাবলেট ও ডেস্কটপেও  এই প্ল্যান ব্যবহার করা যাবে। তবে, এই প্ল্যান একবারে শুধু একটি ডিভাইসেই ব্যবহার করা যাবে। অর্থাৎ, মোবাইল ও ডেস্কটপে একসঙ্গে ভিডিও দেখতে পারবেন না।


ভারতে মোবাইল ইউজার দের জন্য অন্য প্ল্যানটি ১৯৯ টাকার। বেশ জনপ্রিয় এই প্ল্যান। এছাড়াও, ভারতে ৪৯৯ টাকার বেসিক প্ল্যান রয়েছে Netflix এর। তবে এই প্ল্যানটিতে HD ভিডিও দেখা যায় না। পাশাপাশি, এই প্লেনটি শুধুই টিভিতে Netflix এর আনন্দ উপভোগ করার সুবিধা দেয়।


১৯৯ টাকার জনপ্রিয় মোবাইল প্ল্যান এর পর এবার ৩৪৯ টাকার প্ল্যান শীঘ্রই বাজারে আনতে চলেছে সংস্থা। এই প্ল্যানে HD ভিডিও স্ট্রিম এর সুবিধা থাকায়, এই প্ল্যানটিও জনপ্রিয় হবে বলে আশাবাদী Netflix কতৃপক্ষ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর