নব-দিগন্ত নিউজ ডেস্ক: গত ২৪ ঘন্টায় ভারতে ৪৫ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশে ১২ লক্ষের বেশি করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতেও দেশের মানুষের যেরকম অসচেতনতা রয়েছে তাতে রীতিমত ক্ষোভ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। হরভজন সিং এর মতে, করোনা ভাইরাস যতই মারাত্মক আকার নিক না কেন এর জন্য দেশের মানুষের কোনও মাথাব্যথা নেই।
টুইটারে ক্রুদ্ধ হরভজন সিং লিখেছেন, 'কারও কি কোনও হুঁশ আছে? খুব তাড়াতাড়ি এক দিনে এক লক্ষ মানুষ আক্রান্ত হবেন।'
It’s gonna be 1 lakh per day soon.. anyone care ??? https://t.co/ndFcwvZFeY
— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 23, 2020
এই করোনাভাইরাস সাধারণ জনজীবনকে একদম পাল্টে দিয়েছে। এর প্রভাব ক্রীড়ামহলেও পড়েছে। অনেকদিন পর ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চেষ্টা করেছে ক্রিকেট। তবে ক্রিকেট স্বাভাবিক অবস্থায় কবে ফিরবে তা কারও জানা নেই। করোনা ভাইরাসের প্রভাবে চলতি বছরের আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করা হচ্ছে।
এই ভয়ঙ্কর ভাইরাস ইতিমধ্যে কয়েকজন ক্রিকেটারের শরীরেও আক্রমণ করেছে। বাংলাদেশের মাশরাফি মোর্তাজা, পাকিস্তানের শাহিদ আফ্রিদি এবং ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Post a Comment