নব-দিগন্ত নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের পুনের শঙ্কর কুড়াদে নামে এক ভদ্রলোক লাখ তিনেক টাকা দামের সোনার মাস্কে মুখ ঢেকে ঘুরছেন। ইতিমধ্যেই তাঁর ছবিটি ভাইরাল হতে শুরু করেছে।
Maharashtra: Shankar Kurade, a resident of Pimpri-Chinchwad of Pune district, has got himself a mask made of gold worth Rs 2.89 Lakhs. Says, "It's a thin mask with minute holes so that there's no difficulty in breathing. I'm not sure whether this mask will be effective." #COVID19 pic.twitter.com/JrbfI7iwS4
— ANI (@ANI) July 4, 2020
খাঁটি সোনায় তৈরি ওই মাস্ক। ওই মাস্কের মূল্য ২ লক্ষ ৮৯ হাজার টাকা। যাতে কোনও অংশে ভারি হয়ে নাকে-মুখে চাপ না পড়ে সেই জন্য সোনার খুব পাতলা পাত ব্যবহার করে তৈরি করা হয়েছে মাস্কটি। আবার স্বাস-প্রশ্বাসে যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য মাস্কে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রও রাখা হয়েছে। এ ভাবে তৈরি মাস্কটি মানুষের মনে চাঞ্চল্য সৃষ্টি করলেও এটি করোনা ভাইরাসকে শরীরে প্রবেশ করতে কতখানি বাধা দেবে সে সম্পর্কে নিশ্চিত নন শঙ্কর।

Post a Comment