বাজি ভরা ফল খেয়ে হাতির নির্মম মৃত্যুর স্মৃতি এখনও দগদগে। ফের কেরলেই এক হাতির শাবকের রহস্যমৃত্যু। কেরলের আত্তাপ্পাড়ি রিজার্ভ ফরেস্টে ৫ বছরের একটি হাতির শাবককে অসুস্থ ও দুর্বল অবস্থায় পাওয়া যায়। তবে বাঁচানো যায়নি সেই শাবকটিকে। শুক্রবার রাতে মৃত্যু হয় হাতিটির। 


মন্নরকড়ের ডিএফও জানান, জঙ্গলের বাফার জোন থেকে উদ্ধার হয়েছে হাতির শাবকটি। ওই অঞ্চলের আদিবাসীরা দেখতে পেয়ে সেই খবর বন দফতরকে জানান। শাবকটির মুখের বাঁ দিকে ক্ষত রয়েছে। চেষ্টা করেও বাঁচানো যায়নি হাতির শাবকটিকে। তবে শাবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, এটি কোনও বিস্ফোরণের ক্ষত নয়, তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর