জাকার্তা: আজ অর্থাৎ মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টা ২৪মিনিট নাগাদ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। দক্ষিণপূর্ব বালির ৮০০ কিলোমিটার অভ্যন্তরে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
কম্পনের জেরে এলাকা জুড়ে সুনামির আশঙ্কা ছড়িয়ে পড়ে। তবে সুনামির কোনও সম্ভাবনা নেই বলে দ্য ব্যুরো অফ মেটেরোলজির তরফে জানান হয়েছে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের রিপোর্টের তরফে বলা হয়েছে, জাভার কেন্দ্রে অবস্থিত বাতাং উপকূলে ভারি কম্পন অনুভূত হয়।

Post a Comment