নব-দিগন্ত নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের ভয়াল পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। তাই বলে তো আর শিক্ষা থেমে থাকতে পারে না! শিক্ষার চাকা সচল রাখতে চলছে অনলাইন ক্লাস। তবে, স্কুল-কলেজের বাকি থাকা পরীক্ষাগুলি কিভাবে নেওয়া হবে তা নিয়ে কাটছিলো না ধোঁয়াশা।
এবার করোনা আবহের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে পরীক্ষা নেওয়ার অনুমতি দিল কেন্দ্র। পরীক্ষা নিতে সম্মতি স্বরাষ্ট্রমন্ত্রকের। বিশ্ববিদ্যালয়গুলিকে ৩১ সেপ্টেম্বরের মধ্যে ফাইনাল ইয়ার-সিমেস্টারের পরীক্ষা নেওয়ার নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক।
স্বাস্থ্যবিধি, ইউজিসির নিয়ম মেনে পরীক্ষায় অনুমতি। এই বিষয়ে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে চিঠিও লিখেছে স্বরাষ্ট্রমন্ত্রক।
2. Evaluation of the terminal semester students which was to be done through examinations in the month of July, now their examinations will be conducted by the end of September-2020, following the guidelines laid down by @MoHFW_INDIA for #COVIDー19.
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) July 6, 2020
চিঠিতে বলা হয়েছে, ফাইনাল ইয়ার বা চূড়ান্ত সেমেস্টারের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নিতেই হবে। বিনা পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া চলবে না। ইউজিসি নির্দেশিকায় আগেও বলা হয়েছিল যে, ফাইনাল ইয়ারের পড়ুয়াদের পরীক্ষা নিতেই হবে। পরীক্ষা না নিয়ে পাশ করানো চলবে না।
করোনা পরিস্থিতিতে যাবতীয় বিধিনিষেধ মেনে কিভাবে সম্ভব পরীক্ষা? প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এমনকি করোনার জেরে বাতিল হয়ে গেছে সিবিএসই, জেইই ও এনআইআইটি-র মতো বড় পরীক্ষাও। ফলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও বাতিল করা হবে বলে ধরেই নিয়েছিল পড়ুয়ারা। কিন্তু সোমবার নির্দেশিকা জারি করে পরীক্ষা নেওয়ার যাবতীয় বন্দোবস্ত করার কথা বলা হয়েছে।

Post a Comment