নব-দিগন্ত নিউজ ডেস্ক: ফের ৩১ মার্চ, ২০২১ অব্দি প্যান কার্ড ও আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে দেওয়া হল। 

আয়কর দফতরের তরফে জানান হয়েছে, প্যান কার্ড ও আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার সংযুক্তিকরণের কাজ আগামী বছর ৩১ মার্চ পর্যন্ত করা যাবে। ফলে সবার কাজ হয়ে যাবে বলে আশা করা যায়। 



◆ প্যান নম্বরের সঙ্গে আধার নম্বর ই-ফাইলিং(efiling) পোর্টালে গিয়ে অনলাইনে সহজেই করতে পারবেন। 

◆ এছাড়া UIDPAN<12 Digit Aadhaar Number><10 Digit PAN> লিখে 567678 বা 56161 নম্বরে এসএমএস পাঠিয়েও লিঙ্ক করতে পারবেন।

এছাড়া আধার ও প্যান কার্ডের লিঙ্ক করাতে পারবেন অফলাইনে, NSDL ও UTITSL এর অনুমোদিত প্যান সার্ভিস সেন্টারে গিয়ে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর