নব-দিগন্ত নিউজ ডেস্ক: ক্রমশঃ বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সামাজিক দূরত্ব উপেক্ষা করে যৌন সঙ্গম কতটা নিরাপদ? এক্ষেত্রে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ThatsPersonal.com নামের একটি ইকমার্স ওয়েবসাইটের করা সমীক্ষা থেকে।


ওই সংস্থার করা সাম্প্রতিক সমীক্ষা বলছে, লকডাউন পরবর্তী সময়ে ভারতে সেক্সটয়ের চাহিদা বেড়েছে প্রায় ৬৫%। ২৫ থেকে ৩৫ বছর বয়সীরাই সেক্সটয় কেনার দিকে বেশি ঝুঁকছেন বলে প্রকাশ সমীক্ষায়।


প্রায় ২ কোটি ২০ লক্ষ ভিজিটর এবং ৩ লক্ষ ৩৫ হাজার পণ্যের কেনাকাটার উপর ভিত্তি করে এই রিপোর্ট তৈরি করেছে এই সংস্থা। পণ্য কেনার শীর্ষে রয়েছে বাণিজ্যনগরী মুম্বই। উত্তরপ্রদেশ থেকে রয়েছেন সবচেয়ে বেশি পুরুষ ক্রেতা। বিজয়ওয়াড়া, জামশেদপুর, ভদোদরা থেকে রয়েছেন বেশি মহিলা ক্রেতা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর