নব-দিগন্ত নিউজ ডেস্ক: নেপালে ক্রমশঃ ভয়াল রূপ নিচ্ছে বন্যা পরিস্থিতি। প্রবল শেষ পাওয়া খবর অনুযায়ী, নেপালে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩২ জনের। আহত ১২৮ জন এবং নিখোঁজ ৫৩ জন।


সেদেশের বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে জানান যাচ্ছে, গত কয়েকদিন যাবৎ প্রবল বৃষ্টিপাতের ফলেই তৈরী হয়েছে এই বন্যা পরিস্থিতি। বহু মানুষের বাড়ি ভাসিয়ে নিয়ে গেছে বন্যার জল। এখনো পর্যন্ত প্রায় হাজারটি পরিবার সরকারি আশ্রয় নিয়েছেন। বন্যা বিদ্ধস্ত এলাকাগুলিতে সরকারি সাহায্য পৌঁছে দিচ্ছে নেপাল সরকার। সেই সঙ্গে চলছে উদ্ধারকাজও।


এদিকে নেপালের বন্যার প্রভাব পড়েছে বিহারেও। বিহারের প্রায় ১০ জেলার বিভিন্ন অংশ জলমগ্ন হয়েছে। এর ফলে প্রায় ৬ লক্ষ ৩৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ১৮ হাজার মানুষকে সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর