নব-দিগন্ত নিউজ ডেস্ক: ভারতীয় সেনার প্রতি কার্গিল দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এছাড়া তিনি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে আর্মি হাসপাতালের তহবিলে দান করলেন ২০ লক্ষ টাকা।
সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতির দান করা এই অর্থ দিয়ে PAPR (powered air purifying respirator) কেনা হবে। অস্ত্রোপচারের সময় এগুলি স্বাস্থ্যকর্মীদের নিঃশ্বাস স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং কোনওরকম বিষক্রিয়া থেকে বাঁচায়। যাঁরা করোনার মতো অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছেন, তাঁদের লড়াইয়ে এই বিশেষ যন্ত্রটি সাহায্য করবে বলে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে।

Post a Comment