নব-দিগন্ত নিউজ ডেস্ক: শশাঙ্ক মনোহর পদত্যাগ করার পর থেকেই প্রেসিডেন্ট পদ খালি আইসিসির। এই পদে এখন কাকে দেখা যাবে এই নিয়ে অনেক জল্পনা শুরু হলেও অনেকটাই এগিয়ে আছে সৌরভ গাঙ্গুলী। এক্ষেত্রে এবার শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারার সমর্থন পেলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গুলি।
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ এর আগে বলেছিলেন, সৌরভ গাঙ্গুলী একজন যোগ্য ব্যক্তি আইসিসির প্রেসিডেন্ট হওয়ার। এবার সেই কথার সঙ্গে তাল মিলালেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।
এক্ষেত্রে কুমার সাঙ্গাকারা জানিয়েছেন যে, তিনি একথা বলছেন কারণ তার সঙ্গে যে সৌরভ গাঙ্গুলীর সম্পর্ক ভালো তার জন্য নয়। বরং তিনি একথা বলছেন কারণ সৌরভ এর মধ্যে প্রশাসনিক কর্তা হিসেবে প্রচুর দক্ষতা আছে। তাই তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসির সর্বোচ্চ কর্তা হিসেবে দেখতে চান।
সৌরভ গাঙ্গুলী প্রসঙ্গে সাঙ্গাকারা আরও বলেছেন, সৌরভের মধ্যে ক্রিকেটের মস্তিষ্ক অসাধারণ রয়েছে। ও ভালো খেলা বুঝে। ক্রিকেটের প্রচুর জ্ঞান রয়েছে ওর মধ্যে। আইসিসির সর্বোচ্চ কর্তা হিসেবে নিযুক্ত হলে ও ক্রিকেটের মধ্যে পরিবর্তন আনতে পারবে। সৌরভ গঙ্গোপাধ্যায় দর্শক এবং ক্রিকেটারদের সঙ্গে মিশতে পারে। আমি ওর বিসিসিআই সভাপতির কাজ দেখেছি। একজন যোগ্য ব্যক্তি আইসিসির সভাপতি হওয়ার।

Post a Comment