নব-দিগন্ত নিউজ ডেস্ক: সীমান্ত সংঘর্ষে শহীদ হয়েছেন ২০ জওয়ান। উত্তেজনার পারদ নামাতে দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠকেও বসেছে ভারত-চীন। তবু অধরাই থেকে গেছে সমাধানসূত্র। এবার সীমান্ত উত্তেজনা কমাতে সামনে এলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
সীমান্ত সংঘাত নিয়ে তিনি কথা বলেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে৷ রবিবার দুজনের মধ্যে টেলিফোনে কথা হয়৷ ভারত-চিন সীমান্তে সাম্প্রতিকতম পরিস্থিতি নিয়ে খোলাখুলি কথা হয় ডোভাল ও ওয়াং-এর৷ ঠিক হয় যে, সামীন্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখবে দুপক্ষই, এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বলেও মত প্রকাশ করেন তারা৷ নিজেদের ভিন্ন চিন্তাভাবনা কখনই বিরোধিতা তৈরি করবে না, এমনই মত আদানপ্রদান হয় উচ্চপর্যায়ের এই আলোচনায়৷
এরপরই সীমান্তে সেনা নিয়ন্ত্রণ করে দু'দেশ। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় একতরফা ভাবে স্থিতাবস্থা নষ্ট করা হবে না বলে একমত হয়েছে দুদেশই।

Post a Comment