নব-দিগন্ত নিউজ ডেস্ক: মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক, এটা সকলেরই জানা। কিন্তু সম্প্রতি আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত তথ্য বলছে, অল্পস্বল্প মদ্যপান করা মগজের পক্ষে ভালোই৷ ক্ষতি নেই, বরং লাভই আছে!


মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯,৮৮৭ জন বিভিন্ন বয়সী মানুষের ওপর নিউরোলজি নিয়ে সমীক্ষা করা হয়। এদের আবার দুটি দলে ভাগ করা হয়, একটি দল নিয়মিত মদ্যপানে অভ্যস্ত আর অন্য দলটি মদ্যপান করেন না।


রেজাল্টে দেখা যায়, মধ্যবয়সী ও বয়স্ক ব্যক্তি, যাঁরা প্রতিদিন অল্প করে অ্যালকোহল পান করেন, তাঁদের মস্তিষ্ক অনেক বেশি কার্যকরী ও বুদ্ধিমত্তা বেশ ভালো৷ মোটের উপরে মগজাস্ত্রে শান দেওয়ার সামিল৷


সমীক্ষার লিড অথার ও ডাক্তারির ছাত্র রুইউয়ান ঝ্যাং-এর কথায়, 'কিছু বয়স্ক মানুষ বিশ্বাস করেন, প্রতিদিন অল্প করে মদ্যপান করলে বুদ্ধি খোলে! বুদ্ধির পরীক্ষাতে দেখা গিয়েছে, যাঁরা মদ্যপান একেবারেই করেন না, তাঁদের চেয়ে যাঁরা রোজ অল্প করে মদ্যপান করেন, তাঁদের মস্তিষ্ক ভালো কাজ করছে৷'


সমীক্ষা বলছে, সপ্তাহে সর্বাপেক্ষা ১০ থেকে ১৪ গ্লাস মদ্যপান কাম্য৷ তার বেশি নয়৷ ঝ্যাং-এর কথায়, 'অবশ্য যাঁরা মদ্যপান করেন না, তাঁদের বুদ্ধিমত্তা হ্রাস ঠেকাতে মদ্যপানে উত্‍সাহ দিতে এই সমীক্ষা করা হয়নি৷'

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর