নব-দিগন্ত নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতি মোকাবিলায় সাপ্তাহিক লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ জুলাই শনিবার এবং ২৯ জুলাই বুধবার দু’দিন দমদম বিমানবন্দরে (Kolkata Airport) যাত্রীবাহি বিমান ওঠানামা করবে না।
লকডাউনের দিনগুলোতে বিমান চলাচল নিয়ে জটিলতা ছিলই তবে এবার রাজ্যের আবেদন মেনে সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় ও তৃতীয় দিনে সমস্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২৩ জুলাই, রাজ্যব্যাপী লকডাউনের প্রথম দিন বিমান পরিষেবা নিয়ে ক্ষুব্ধ ছিল রাজ্য প্রশাসন। তা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথাও বলেছিলেন বলে খবর। এরপরই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক রাজ্যের প্রস্তাব মেনে নেয়। উল্লেখ্য, ২৩ জুলাই লকডাউনের দিন বিমানবন্দরে যাত্রীদের আসা-যাওয়া করতে ব্যাপক সমস্যায় পড়তে হয়েছিল। এরপরই রাজ্যজুড়ে লকডাউনের দিন উড়ান পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দেয় রাজ্য। শুক্রবার সেই প্রস্তাবে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রক।

Post a Comment