new rafales fly out of france today to join the growing indian fleet



নব-দিগন্ত নিউজ ডেস্ক: চিনকে টক্কর দিতে তৈরি ভারত। আজই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল পাঁচটি রাফালে যুদ্ধবিমান। বহু প্রতীক্ষার পর এই অত্যাধুনিক যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার হাতে আসতে চলেছে। সব ঠিক থাকলে বুধবারই এই যুদ্ধবিমানগুলি দেশে পৌঁছবে। হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে 'গোল্ডেন অ্যারো' ১৭ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হবে পাঁচটি রাফালেকে। সব প্রস্তুতি ঠিক থাকলে সাতদিনের মাথায় এই যুদ্ধবিমান পূর্ব লাদাখে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া বাংলার হাসিমারাতেও এই যুদ্ধবিমান মোতায়েন করার কথা।  


বায়ুসেনা সূত্রে খবর, মাঝে আরব আমিরশাহীতে একবার থামবে বিমান। ফাইটার জেটগুলিতে মাঝ আকাশে দু’বার জ্বালানি ভরা হবে। দাসো অ্যাভিয়েশন ওই যুদ্ধবিমানগুলিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তিও যুক্ত করেছে। উল্লেখ্য, ওই যুদ্ধবিমান ওড়ানোর জন্য ফ্রান্স থেকে দেশের ১২ জন পাইলটকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এয়ারবাস ৩৩০ মাল্টিরোল ট্যাঙ্কার ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট উড়িয়ে কীভাবে মাঝ আকাশে জ্বালানি ভরতে হবে সেই প্রশিক্ষণ নিয়েছেন পাইলটরা। রাফাল যুদ্ধবিমান ওড়ানোর পদ্ধতি ও মাঝ আকাশে জ্বালানি ভরার প্রক্রিয়া জানতে আরও ৩৬ জন বায়ুসেনার পাইলটের নাম নথিভুক্ত করা হয়েছে। এই ৩৬ জন বায়ুসেনার পাইলটরা প্রশিক্ষণ নেবেন ফ্রান্সে গিয়ে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর