নব-দিগন্ত নিউজ ডেস্ক: জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সারা বলিউড জুড়ে শুরু হয়েছে একাধিক হাঙ্গামা। সুশান্তের মৃত্যুর পর বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালকের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ করলেন কঙ্গনা রানাউত। তাঁদের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি সুশান্তের মৃত্যুর বিরুদ্ধে নানা বিষয়ে দাবি করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। আদিত্য চোপড়া, করণ জোহর, মহেশ ভাট এবং আলিয়া ভাটের পাশাপাশি অনুরাগ কাশ্যপের বিরুদ্ধেও আঙ্গুল তুলে কথা বলেন কঙ্গনা রানাউত। এই বলিউড কুইন অনুরাগ কাশ্যপকে ছোট মহেশ ভাট বলতেও দ্বিধা বোধ করেননি। তবে এবার কঙ্গনা রানাউতের একের পর এক মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ।
অনুরাগ কাশ্যপ বলেন করণ জোহার যদি মনে করেন তিনি কারও ক্যারিয়ার গঠন করবেন তাহলে তিনি অবশ্যই করতে পারেন কারণ একদিকে তিনি পরিচালক অপরদিকে তিনি একজন বড় ব্যবসায়ী। ফলে প্রতিভাশালী ব্যক্তির কন্যা আলিয়া ভাটের সঙ্গে অন্য যেকোনও নবাগতর ক্যারিয়ার তিনি নিঃসন্দেহে গড়ে দিতে পারেন। কিন্তু করণ জোহার কখনও কারও ক্যারিয়ার নষ্ট করতে পারেন না এমনটাই মন্তব্য করলেন অনুরাগ কাশ্যপ।

Post a Comment