নব-দিগন্ত নিউজ ডেস্ক: সালটি ছিল ২০১১। এই মাছ ধরা পড়েছিল জাপানের ফুকুশিমায় ভয়ঙ্কর ভূমিকম্পের ঠিক আগে। স্থানীয় বাসিন্দারা একে ভূমিকম্পের মাছ বলে থাকে। আবারও ধরা পড়ল সেই মাছ। মেক্সিকোর উপকূলে ১৩ ফুট লম্বা ওর ফিশ ধরা পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আরও একবার ভূমিকম্পের আশঙ্কা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এই মাছ ধরা পড়েছে বাজা ক্যালিফোর্নিয়ার পিচিলিঞ্জ উপকূলে। ফার্নান্দো কাভালিন ও ডেভিড জাভেদোস্কি নামে দুজন ব্যাক্তি উপকূলবর্তী এলাকা থেকে মৃত অবস্থায় এই মাছ উদ্ধার করেছে। তারপর থেকেই স্থানীয় এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্ক।
এক লোকসঙ্গীত শিল্পী ২০১১ সালে জাপানের উপকূল থেকে এই মাছ পেয়েছিলেন। তারপরে হয়েছিল ভয়াবহ ভূমিকম্প। চলতি বছরেও কোয়ান্তানা রো অঞ্চলে এই মাছ ধরা পড়েছিল। তারপরেই মেক্সিকোর ওক্সাকাতে ভূমিকম্প হয়েছিল।


Post a Comment