নব-দিগন্ত নিউজ ডেস্ক: মনোজ তিওয়ারি। একজন অবহেলিত ক্রিকেটার। জাতীয় দলের হয়ে ভালো পারফরমেন্স করার পরেও যখন দল থেকে বাদ পড়েন তখন সেটার অনুভূতি কেমন তিনি ভালো করেই জানেন। প্রিয়জন পোষণ এবং রাজনীতির দাপটে অনেকের নিজস্ব যোগ্যতা হারিয়ে যায়, সেই সময় কতটা অসহায় অনুভব করেন জানেন মনোজ তিওয়ারি। আর তিনি ঠিক এই ভাবেই অভিনেত্রী কঙ্গনা রানাউত এর পাশে এসে দাঁড়ালেন।
বলিউডের স্বজনপোষণ নিয়ে মুখ খুলে অনেকের কাছেই খারাপ হয়ে গিয়েছেন কঙ্গনা রানাউত। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য যেভাবে সক্রিয় হয়েছেন তিনি, সেটা বলিউড ইন্ডাস্ট্রির অনেকেরই পছন্দ হচ্ছে না। বলিউড থেকে তাঁকে একেবারে একঘরে করে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এত সহজে তিনি দমে যাওয়ার নন। এর জন্য তিনি বড় বড় পরিচালক, বড় বড় অভিনেতাদেরও কাঠগড়ায় তুলতে পিছু হটছেন না। আর কঙ্গনা রানাউতের এই অফুরন্ত সাহসেই বাংলার মনোজ তিওয়ারি খুবই মুগ্ধ এবং প্রশংসিত।
সম্প্রতি কঙ্গনা রানাউত বেশকিছু সাক্ষাৎকারে সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর জন্য তদন্ত করার দাবি জানিয়েছেন এবং সেটাও তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছেন যে কিভাবে সুশান্তের উপর, কারা ফ্লপ অভিনেতার তকমা বসাতে চেয়েছিল এবং কিভাবে বলিউডে নেপোটিজম এবং ফেভারিটিজম প্রবেশ করেছে। কঙ্গনা রানাউত বিভিন্ন সাক্ষাৎকারে দাবি করেন যেসব অভিনেতা অভিনেত্রীরা পরিচালকদের চাটুকারিতা করছেন তারাই অভিনেতা অভিনেত্রী হিসেবে সাফল্য পাচ্ছেন। আর এর জন্য প্রতিভা থাকা সত্ত্বেও হারিয়ে যাচ্ছে অনেক ট্যালেন্টেড অভিনেতা-অভিনেত্রীরা। আর এর জন্য কঙ্গনা রানাউত অনেক পরিচালক এবং অভিনেতা অভিনেত্রী দের কাছে অপ্রিয় মানুষ হয়ে উঠেছেন। আর এই বলিউড বনাম কঙ্গনা রানাউতের যুদ্ধে মনোজ তিওয়ারি দাঁড়িয়েছেন কঙ্গনা রানাউতের পাশে। বাংলার প্রাক্তন রনজি অধিনায়ক টুইটারে টুইট করেছেন, "যারা কঙ্গনা রানাউতকে আক্রমণ করছে তারা নিজেরা নিজেদের স্বভাব বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু মনে রাখতে হবে যখন কার্মা ভোগ করতে হবে তখন সে গুলি মেনু সাজিয়ে আসবে না। যার যেটা প্রাপ্য সে সেটাই পাবে। তার জন্য তৈরি থাকুন।"
D people who al r attacking #KanganaRanaut 4 her statements r exposing themselves of who they r from inside but remember when karma hits back, then it hits back at u wit no menu, u get served what u deserve 👍
— MANOJ TIWARY (@tiwarymanoj) July 21, 2020
So brace yourselves, it's coming at u all 👊 #IndiaWantSushantTruth
আর একই সঙ্গে তিনি জানিয়ে দিতে চাইছেন যে কঙ্গনা রানাউতকে লাগাতার আক্রমণ করার পরেও যেন তিনি এই বিষয়টি থেকে পিছিয়ে না যায়। মনোজের কথায়, "এই লড়াই চলতেই থাকবে। আর কঙ্গনা যখন নিজে থেকে মুখ খুলেছে তখন বাকিরা কেন উল্টো কথা বলছে? ওকে সমর্থন করতে না পারলে মুখ বন্ধ রাখুন।"
#Kangana Vs rest will go on forever but let's hope d focus is not shifted to other subjects. Conveniently people woke up from sleep and started attacking #Kangana only after she came out openly. Y can't they keep their mouth shut if they cant support her #IndiaWantsSushantTruth
— MANOJ TIWARY (@tiwarymanoj) July 21, 2020

Post a Comment