নব-দিগন্ত নিউজ ডেস্ক: ১৯৯৯ সালের ২৬ জুলাই, কার্গিল যুদ্ধে মরণপণ লড়াই করেছিল ভারতীয় সেনা। দীর্ঘ লড়াইয়ের পর, বহু সৈনিকের বলিদান দিয়ে এসেছিল জয়। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর আজকের দিনে পালিত হয় কার্গিল দিবস। ২১ বছর আগে পাক সেনার কবল থেকে মাতৃভূমিকে পুনরুদ্ধার করেছিলেন যে সৈনিকরা তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Ae mere watan ke logon, zara aankh mein bhar lo pani,
— Mamata Banerjee (@MamataOfficial) July 26, 2020
Jo shahid huye hain unki, zara yaad karo kurbani…
On #KargilVijayDiwas, I salute all the martyrs and the brave soldiers who fought for the country. Jai Hind
কার্গিল দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী ট্যুইটে লেখেন, "অ্যায় মেরে ওয়াতন কি লোগোঁ, জারা আঁখ মে ভর লো পানি, জো শহিদ হুয়ে হ্যায় উনকি, জারা ইয়াদ করো কুরবানি...। কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য লড়াই করা সেই সমস্ত শহিদ ও সাহসী যোদ্ধাদের স্যালুট জানাই। জয় হিন্দ।"

Post a Comment